March 3, 2026, 1:44 pm
Title :
যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025
  • 175 Time View

তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে ‘মেডিকেল ইভাকুয়েশন মিশনে’ থাকা একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। ওই ঘটনায় বিদেশি পর্যটক এবং একজন স্থানীয় ডাক্তার, ট্যুর গাইড ও হেলিকপ্টার চালক মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা’র

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে ছিল।

নিহতদের মধ্যে একজন গাইড, একজন ডাক্তার, পাইলট এবং দুইজন বিদেশি পর্যটক ছিলেন। তবে পর্যটকদের দেশ কিংবা নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ কমিশনার সাইমন মাইগওয়া জানান, হেলিকপ্টারটি পর্যটন সংস্থা ববি ক্যাম্পিংয়ের ডাকে পাহাড়ে আরোহনকারী কিছু অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে যাচ্ছিল। উড্ডয়নের সময় এটি পাহাড়ের উচ্চাঞ্চলে কিবো হাট ও বারাফু ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয়। এ পথটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর (উচ্চতা প্রায় ৫ হাজার ৮৯৫ মিটার) চূড়ায় ওঠার শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ রুট।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com