October 2, 2026, 1:13 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

মাঝরাতে সড়ক আটকে জন্মদিন পালন-গুলিবর্ষণ করে উদযাপন, গ্রেফতার ১০

Reporter Name
  • Update Time : Friday, August 7, 2026
  • 39 Time View

ভারতের মুম্বাইয়ের বোরিভালি এলাকায় গভীর রাতে প্রকাশ্য রাস্তায় গাড়ি আটকে জন্মদিন উদযাপনের সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোরাই-২ এলাকার একটি হাউজিং সোসাইটির সামনে ইনোভা গাড়ি দাঁড় করিয়ে বোনেটের ওপর কেক কাটা হয়। এ সময় উচ্চ শব্দে চিৎকার ও হৈচৈয়ের কারণে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

উদযাপনের এক পর্যায়ে সেখানে উপস্থিত ব্যক্তিরা একটি এয়ারগান থেকে গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যতীন শর্মা নামের একজন এয়ারগানটি সরবরাহ করেছিলেন এবং বিজেশ উপাধ্যায় সেটি দিয়ে গুলি ছুড়েছিলেন। জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও মোটরযান আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এ ঘটনায় আরও তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com