August 24, 2026, 5:46 am

মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 3 Time View

জামালপুরের ইসলামপুরে মাদকাসক্ত বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন আপন ছেলে। অভিযুক্ত আরিফ বেপারী (৩৮) পৌর শহরের বেপারীপাড়া এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী মারা যাওয়ার পর থেকেই আরিফ মাদকাসক্ত হয়ে পড়েন। তিনি নেশাগ্রস্ত অবস্থায় নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও ঝামেলা করতেন, যা পরিবারের জন্য অসহনীয় হয়ে ওঠে।

রোববার সন্ধ্যায় বাড়িতে অসংলগ্ন আচরণ শুরু করলে ভুক্তভোগী ছেলে মোহন বেপারী পুলিশে খবর দেন। ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়েরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাতেই জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com