October 1, 2026, 5:42 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

মাদ্রাসার সামনে চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে জখম, পরে মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 106 Time View

পাবনার ফরিদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল মতিন (৪৬) নামে এক চরমপন্থি নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে একটি মাদ্রাসার সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুল মতিন পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন ‘নকশাল’–এর একজন স্থানীয় নেতা ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ‘নকশাল’ গ্রুপের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ বিকেলে প্রতিপক্ষের সদস্যরা মতিনকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।’

স্থানীয়রা আব্দুল মতিনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এখনো হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আরও পড়ুন: পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনার সব দিক খতিয়ে দেখছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com