July 4, 2026, 8:01 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

মানিকগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল জুলাই স্মৃতিস্তম্ভ

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 69 Time View

নিউজ ডেস্ক:
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) গভীর রাতে শহরের মানড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়।

পুলিশ জানায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুই জন ব্যক্তি আগে থেকেই প্রস্তুত করে রাখা দুইটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যায় ঘটনাস্থল থেকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

এ ব্যাপারে জুলাই আন্দোলনের নেতাকর্মীরা জানান, এই সময়ে এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া এবং অপরিকল্পিত ভাবে বিভিন্ন জনের উপর হামলা করা এটা আসলে আমরা মনে করি প্রশাসনের এক ধরনের দুর্বলতা। এখন শুধু জুলাই স্মৃতিস্তম্ভে নয় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে।‌ একই সাথে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন অন্যদিকে বিভিন্ন জায়গায় হামলা, মামলা, আগুন! এ বিষয়টি আসলে পরিকল্পিত একটি ব্যাপার এবং এ বিষয়ে প্রশাসনের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com