July 1, 2026, 11:52 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

মিরসরাইয়ে নিজ চেম্বারে মিলল দন্ত চিকিৎসকের লাশ

Reporter Name
  • Update Time : Tuesday, May 5, 2026
  • 21 Time View
চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দন্ত চিকিৎসকের নাম রেজাউল করিম গোলাপ (৪৮)।

সোমবার (৪ মে) সকালে উপজেলার জোরারগঞ্জ বাজারের জোসনা ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটেছে। রেজাউল করিম ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর দরবেশ আলী ভূঁইয়া বাড়ির মরহুম মাওলানা অলি আহম্মদের বড় ছেলে ও মিরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে। 

সাংবাদিক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘জোরারগঞ্জ বাজারে জোসনা ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। আমার ভাই অনেক সময় রাত বেশি হয়ে গেলে গাড়ি সঙ্কটের কারণে রাত্রীযাপন করেন। তিনি পরিবার নিয়ে শহরে বাসায় থাকতেন।

সোমবার সকালে আমার ভাতিজা এসে বাইরে থেকে চেম্বারের দরজা বন্ধ পান। পরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন ভাইয়া নিচে পড়ে রয়েছে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরো বলেন, চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছে স্ট্রোক করে মারা যেতে পারে।

৩ মাস পূর্বে কাতারে আমার আরেক ভাই একটি কক্ষে দম বন্ধ হয়ে মারা যায়। সে ভাইয়ের শোক ভুলার আগে আরেক ভাই চলে গেল। 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মেহের নিগার মুনমন বলেন, সোমবার সকালে রেজাউল করিম নামে একজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আনার পূর্বে তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছে।

তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই। দন্ত চিকিৎসক রেজাউল করিমের মাথার পেছনে ও কপালের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমাদের কাছে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। তাই মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com