August 23, 2026, 9:40 pm
Title :
বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে ডাকসু ভিপির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সাক্ষাৎ গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো হচ্ছে: মন্ত্রী মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে নির্মাণ হবে পাইলিং বাঁধ শিক্ষক থেকে রাষ্ট্রপতি ছাত্রদলের সংঘর্ষে বন্ধ নোবিপ্রবির ‘পকেট গেট’, ভোগান্তিতে শিক্ষার্থীরা ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি কিছু সদস্য অর্থ মন্ত্রণালয়ের কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে নিয়েছেন ঢাবিতে ছাত্রশক্তির নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময়

মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে নির্মাণ হবে পাইলিং বাঁধ

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 7 Time View

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলের রামপাল অংশে ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সম্প্রতি রামপালের রমজাইপুর এলাকা পরিদর্শন করে জানান, সাধারণ মানুষের জানমাল রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পাইলিং বাঁধ তৈরির জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নিয়মিত ড্রেজিং কার্যক্রম, তীব্র স্রোত এবং এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ঢেউয়ের কারণে নদীপাড়ের এই এলাকাটিতে ভাঙন ত্বরান্বিত হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভাঙন প্রতিরোধের টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মোংলা-ঘাষিয়াখালী নৌ-চ্যানেলের পাঁচটি থেকে ছয়টি পয়েন্টে বর্তমানে ভাঙন সক্রিয় রয়েছে। এর মধ্যে তিনটি স্থানে এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু হয়েছে এবং অধিক ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন করে টেকসই প্রকল্প তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com