August 29, 2026, 1:49 pm
Title :
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, খোঁজ দিলে ২ লাখ টাকা পুরস্কার গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে? হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল মাদানী ছয় মাসে সরকারের কোনো সফলতা নেই: এবি পার্টির চেয়ারম্যান ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দওয়া উচিত: শুভেন্দু প্রেমের সিনেমা বন্ধ চাওয়া আইনজীবী নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত ব্রাহ্মণবাড়িয়ার গান বন্ধের ইস্যুতে হাসনাতের সঙ্গে যে কথা হলো মাদানীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 3 Time View

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় দ্রুতগতির একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তালাত মাহমুদ শুভ এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল্লাহ আল-ওমর।

নিহত দুই তরুণই ১৯ বছর বয়সী বন্ধু। তারা স্থানীয় একটি ল্যাবে চাকরির পাশাপাশি পড়ালেখা করতেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে দুই পরিবারের জন্য। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com