July 1, 2026, 11:53 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ গ্রেফতার

Reporter Name
  • Update Time : Sunday, May 17, 2026
  • 42 Time View

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে কোতয়ালি থানায় হস্তান্তর করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি মাসুম খান।

তবে পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদ আহমেদকে তুলে নিয়ে যায় পুলিশ।

কোতয়ালি থানার ওসি মাসুম খান বলেন, ডিবি পুলিশ মোস্তফা ফরিদ আহমেদকে গ্রেফতার করেছে। রাতে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com