July 1, 2026, 11:52 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

যুক্তরাষ্ট্রের ‘অবৈধ’ দাবির বিরুদ্ধে দুনিয়াকে সোচ্চার হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 28 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ‘অবৈধ’ ও অন্যায্য দাবিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পোপ লিও চতুর্দশের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান।

চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেন, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব এবং ৩ হাজার ৪৬৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় এবং রাষ্ট্রীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এসব কর্মকাণ্ডকে ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেন তিনি।

পোপের কাছে পাঠানো চিঠিতে অহংকার ও দম্ভের নিন্দা জানিয়ে পবিত্র কুরআন এবং বাইবেলের বাণী উদ্ধৃত করেন ইরানি প্রেসিডেন্ট। মিথ্যা অজুহাতে আলোচনা চলাকালীন এই হামলার বিষয়ে পোপের ‘নৈতিক, যৌক্তিক ও ন্যায়সংগত’ অবস্থানের প্রশংসাও করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ‘ইরানের ঐতিহাসিক সভ্যতাকে ধ্বংস করার’ যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট দিয়েছেন, তা আসলে তাদের একচ্ছত্র ক্ষমতার মোহ ও দৃষ্টিভ্রমেরই বহিঃপ্রকাশ।

তিনি জোর দিয়ে বলেন, ইরানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে এবং ইরান কখনো তার প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়নি। তবে পারস্য উপসাগরীয় উপকূলীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হয়েছে। ফলে আত্মরক্ষার বৈধ অধিকার থেকেই ইরানি বাহিনী সেখানে আগ্রাসনকারীদের স্বার্থের ওপর পাল্টা আঘাত হানতে বাধ্য হয়েছে।

হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেখানকার চলমান নিরাপত্তাহীনতার মূল কারণ মার্কিন অবৈধ হামলা এবং নৌ-অবরোধ। এই নিরাপত্তাহীনতা দূর হলেই আন্তর্জাতিক আইন মেনে স্বাভাবিক নৌযান চলাচল আবার শুরু হবে।

যুক্তরাষ্ট্র বারবার বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও ইরান এখনো কূটনীতি এবং পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ বলে পুনর্ব্যক্ত করেন পেজেশকিয়ান। তিনি লেখেন, মার্কিন সরকারের অবৈধ দাবির বিরুদ্ধে ইরানের অবস্থান আসলে আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধ রক্ষারই শামিল। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে বাস্তবসম্মত ও ন্যায়সংগত সাড়া দেওয়ার আহ্বান জানান।

বিবাদের শান্তিপূর্ণ, আইনি ও নৈতিক সমাধানের প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে চিঠি শেষ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com