July 1, 2026, 6:24 am
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা জোরদারে প্রতিজ্ঞ বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Monday, September 15, 2025
  • 98 Time View

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক- বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) ​প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশি পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার পদক্ষেপকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

​বৈঠকে দুদেশের বাণিজ্য ভারসাম্য কমানোর কৌশল এবং বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিনের মতো কৃষি পণ্য আমদানি বাড়ানোর আগ্রহ নিয়ে আলোচনা হয়। এছাড়াও জ্বালানি সহযোগিতা বাড়ানো, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, বেসামরিক বিমান ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানান ​ড. মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com