August 17, 2026, 5:20 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হ/ত্যা

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2026
  • 59 Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নারী। এই ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০) নামের এক ব্যক্তিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) স্থানীয় সময় সকালে একটি গ্যাস স্টেশনের সামনে তাকে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।

নিহত নীলুফার ইয়াসমিনের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি ফোর্ট মায়ার্সের ‘ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ১৬ ও ২০ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।

দোকানের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত ৩১ মার্চ অভিযুক্ত রোলবার্ট ওই দোকানের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে নীলুফারের কাছে টাকা দাবি করেন।

এরপর নীলুফার তাকে বুঝিয়ে বলেন যে, ভুল পিন নম্বর দেওয়ায় হয়তো টাকা আসেনি এবং মেশিনের দায়ভার তাঁর নয়। তারপর রোলবার্ট সেদিন চলে গেলেও বৃহস্পতিবার ভোরে ফিরে এসে অভিযুক্ত ব্যক্তিটি পার্কিং লটে থাকা নীলুফারের গাড়ি ভাঙচুর শুরু করেন। শব্দ শুনে নীলুফার দোকান থেকে বেরিয়ে বাধা দিতে গেলে রোলবার্ট হাতুড়ি দিয়ে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত করেন।

ঘটনার খবর পেয়ে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস দ্রুত নীলুফারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন এবং দীর্ঘদিনের মানসিক রোগী বলে জানা গেছে। পুলিশ তাঁর বিরুদ্ধে হত্যাকাণ্ড ও সম্পত্তি বিনষ্টের অভিযোগ এনে লি কাউন্টি জেলে পাঠিয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ।

অন্যদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে এবং ঘটনার বিষয়ে কারো কাছে বাড়তি তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করেছে ফোর্ট মায়ার্স পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com