August 10, 2026, 11:28 am

যৌতুকের কারণে বাড়িছাড়া গৃহবধূ, ১৯ দিন পর মায়ের কোলে লামিয়া

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 3 Time View

নওগাঁর মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধূ চাঁদনী খাতুনকে নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় ১৯ দিন পর নিজের দুই বছর বয়সী কন্যা সন্তান লামিয়াকে ফিরে পেয়েছেন মা। আদালতের নির্দেশে রোববার দুপুরে নওগাঁর মান্দা আমলী আদালত-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালমান আহমেদ শুভর মাধ্যমে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ২০ জুলাই স্বামী রাসেল মাহমুদ ও তার পরিবারের সদস্যরা চাঁদনীকে মারধর করে এবং তার শরীরে ছ্যাঁকা দিয়ে সন্তানকে কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

ভুক্তভোগী চাঁদনী খাতুন জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নিয়মিত নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ৩০ জুলাই তিনি বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ দিন মেয়ের থেকে বিচ্ছিন্ন থাকার পর তাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন চাঁদনী। তিনি স্বামীর সংসার করার আগ্রহ দেখালেও যৌতুকের দাবিতে নির্যাতনের কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com