August 24, 2026, 8:39 am

রংপুরে নির্জন সড়কে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 2 Time View

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থেকে আবু সিদ্দিক (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই উপজেলার পল্লীমারি হকের বাজার এলাকার বাসিন্দা রাজা মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাটের মিলন বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সিদ্দিক। রাত নয়টার দিকে স্বজনরা খবর পান যে, চরচতুরা গ্রামের নির্জন সড়কে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে। নিহতের মুখ ও ঘাড়ে জখমের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোর তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com