November 17, 2026, 12:22 pm
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

রংপুরে শিক্ষক পরিবার হত্যায় দুই আসামির স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 101 Time View

রংপুর নগরীর কামালকাছনা এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ তাঁর পরিবারের চার সদস্যকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রফিকুল ইসলামের কাছে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস হত্যার দায় স্বীকার করেন। এর আগে, নিহতের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আইনি প্রক্রিয়া শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, ঘটনার রাতে আসামিরা পাশের ভবনের ছাদ দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করে ইয়াবা সেবন করছিল। বাড়ির মালিক তাদের দেখে ফেলায় ঘটনা জানাজানির ভয়ে তারা গণপতি চক্রবর্তীকে গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর একে একে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে নৃশংসভাবে খুন করা হয়। সাক্ষী না রাখার উদ্দেশ্যেই পুরো পরিবারকে নিশ্চিহ্ন করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে যে, হত্যাকাণ্ডের পর আসামিরা বাসায় থাকা গহনা লুট করে এবং ডাইনিং টেবিলে রাখা খাবার ও ফ্রিজ থেকে শসা খেয়ে নিশ্চিন্তে সময় কাটায়। এমনকি লুন্ঠিত সোনার মান যাচাই করার জন্য তারা বাসার মধ্যেই আগুন দিয়ে তা গলিয়ে দেখার মতো দুঃসাহস দেখায়। শুক্রবার জুমার নামাজের সময় পরিস্থিতি শান্ত হলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের তৎপরতায় গ্রেফতার হওয়ার পর চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উন্মোচিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com