রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিচারক এই নির্দেশনা দেন।
কারাগারের ভেতরেই এখন থেকে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারীরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ ছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা উদঘাটন করতেই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছিল।