August 17, 2026, 6:57 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

রথযাত্রা সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক: চট্টগ্রামের প্রশাসক শামীম

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 38 Time View

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, সব ধর্মের মানুষের উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পালিত হবে—এটাই দলের কাজ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ডিসি হিল থেকে শুরু হওয়া উল্টো রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির ও নন্দনকানন ইসকন রাধামাধব মন্দিরের যৌথ উদ্যোগে।

উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসকন নন্দনকানন মন্দিরের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিভাগের সম্পাদক শ্রীপাদ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, এবং স্বাগত বক্তব্য দেন শ্রীপাদ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। বিশেষ আশীর্বাদে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের সিনিয়র ভক্ত শ্রীপাদ কমলাপতি দাস ব্রহ্মচারী ও মায়াপুর একাডেমির সহ-পরিচালক শ্রীপাদ তারক কৃষ্ণনাম দাস ব্রহ্মচারী।

অনুষ্ঠানে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, ইসকন কমিউনিকেশন বাংলাদেশের চেয়ারম্যান হৃষীকেশ গৌরাঙ্গ দাস, সাবেক কাউন্সিলর এম এ মালেক, মুকুন্দ ভক্তি দাস, সুমন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। আরতি ও বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে ডিসি হিল থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে পৌঁছে। আয়োজকদের তথ্য অনুযায়ী শোভাযাত্রায় অর্ধলক্ষাধিক ভক্ত অংশ নেন এবং প্রায় ৩০ হাজার মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শামীম জানান, জেলা ও উপজেলায় বিএনপির সমন্বয় টিম গঠন করা হয়েছে এবং দল উৎসবগুলো সুষ্ঠু করতে সহযোগিতা অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com