August 17, 2026, 6:33 pm
Title :
হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

রাজবাড়ীতে বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক সনাতন ধর্মালম্বী

Reporter Name
  • Update Time : Saturday, November 8, 2025
  • 128 Time View

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দুই শতাধিক সনাতন ধর্মালম্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের আমতলা বাজারে স্থানীয়দের আয়োজনে ঐতিহাসিক জাতীয় ও সংহতি দিবস উপলক্ষে দলীয় প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠান শেষে তারা বিএনপিতে যোগ দেন।

বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, ওলামাদলের সহসভাপতি হাফেজ তাছির উদ্দিন, সদ্য যোগদানকৃত গোপাল বিশ্বাস, কুমারেশ সরকার, ভলেন মাতুব্বর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, বিএনপি জনগণের দল। আজ দেশের মানুষ পরিবর্তন চায়। এই যোগদান তারই প্রমাণ। আগামীর দিন গরিবদের দিন, সাধারণ মানুষের দিন, হিন্দু মুসলিমদের দিন। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে কাজ করে।

বিএনপিতে যোগদান করে গোপাল বিশ্বাস ও ভলেন মাতুব্বর জানান, তারা জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে আগের থেকেই পছন্দ করতেন। তাই তারা ব্যারিস্টার কাজী রহমান মানিকের হাতে ধানের শীষ ও ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com