March 4, 2026, 5:39 am
Title :
টয়লেটে নকল মিললেও দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ ‘ইসরাইলের ফাঁদে’ পরেই ইরানে মার্কিন হামলা :যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ২ ঘণ্টা অবরুদ্ধ এনসিপির এমপি ইরানি হামলা চলতে থাকলে খুব শিগগির বিপদ বাড়বে উপসাগরীয় দেশগুলোর ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, প্রশাসনের তদন্ত ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা

রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কার্যক্রম স্থগিত

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 66 Time View

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার দলটির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৩০ অক্টোবর ঘোষিত রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি এবং ২৯ নভেম্বর ঘোষিত রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুই কমিটির বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত স্থগিতাদেশ বলবৎ থাকবে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং লক্ষ্য বাস্তবায়নে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com