July 1, 2026, 1:54 pm
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

Reporter Name
  • Update Time : Friday, January 2, 2026
  • 108 Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকের চালিয়ে যাওয়া গাড়ির ধাক্কায় পা ভেঙেছে এক ছাত্রীর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ ঘটনা ঘটেছে। বর্তমানে ওই শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনায় আহত মোসা. লিজা আক্তার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে গাড়ির চালক পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক আবুল কালাম আজাদ।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে ক্যাম্পাস থেকে ছাত্রী হলের সামনের রাস্তার পূর্বপাশ দিয়ে ফিরছিলেন নিজ হলের দিকে। তাপসী রাবেয়া হলের সামনে পৌঁছালে বিপরীত পার্শ্ব থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি তাকে ধাক্কা মারে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজন শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

তার চিকিৎসার বিষয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থীকে নিয়ে আসেন। পরে তাকে অর্থোপেডিক্সের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার পায়ের একটি হাড় ভেঙে গেছে। রাতেই তার অপারেশন সম্পন্ন হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থী লিজার ক্যাম্পাস থেকে হলে ফেরার পথে আমাদেরই এক শিক্ষকের ব্যক্তিগত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পরবর্তীতে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উচ্চতর চিকিৎসার জন্য তাকে রামেকে নেওয়া হয়েছে। এক্সরে রিপোর্ট অনুযায়ী তার পায়ের হাড় ভেঙে গেছে। তাকে রামেকেই ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com