July 1, 2026, 6:24 am
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

রাশফোর্ডের জোড়া গোলে শুভসূচনা বার্সেলোনার

Reporter Name
  • Update Time : Friday, September 19, 2025
  • 139 Time View

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে যোগ দেওয়ার পর এতদিন গোলশূন্য ছিলেন মার্কাস রাশফোর্ড। অবশেষে বার্সেলোনার জার্সিতে খাতা খুললেন জোড়া গোল করে। তার নৈপুণ্যে জয় দিয়ে শুরু হলো কাতালান ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান।

বৃহস্পতিবার রাতে সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৫৮ মিনিটে জুলেস কুন্দের ক্রসে হেড থেকে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। কিছুক্ষণ পরই ৬৭ মিনিটে ডান পায়ের জোরালো শটে দ্বিতীয় গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। শেষ মুহূর্তে অ্যান্থনি গর্ডন নিউক্যাসলের হয়ে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। ফলে গ্রুপপর্বের প্রথম ম্যাচ থেকেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে বার্সা।

ম্যাচ শেষে রাশফোর্ড বলেন, ‘বার্সেলোনার হয়ে খেলা দুর্দান্ত এক অভিজ্ঞতা। আমি সবসময় এই ক্লাবের ভক্ত ছিলাম। আমাদের লক্ষ্য যতটা সম্ভব শিরোপা জেতা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com