রেজিস্ট্রেশনবিহীন কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
Reporter Name
Update Time :
Wednesday, August 19, 2026
8 Time View
রেজিস্ট্রেশনবিহীন কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকেও কঠোর নজরদারির আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার নগরীর পিটিআই কনফারেন্স রুমে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি জানান, বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে, যাতে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নত হয়।এ সময় প্রতিমন্ত্রী আরও স্পষ্টভাবে জানিয়ে দেন যে, যেসব কিন্ডারগার্টেন স্কুলের সরকারি কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, প্রাথমিক শিক্ষকদের কর্মপরিবেশ উন্নয়ন ও দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা গড়তে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ...
প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকেও কঠোর নজরদারির আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার নগরীর পিটিআই কনফারেন্স রুমে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি জানান, বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে, যাতে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নত হয়।
এ সময় প্রতিমন্ত্রী আরও স্পষ্টভাবে জানিয়ে দেন যে, যেসব কিন্ডারগার্টেন স্কুলের সরকারি কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, প্রাথমিক শিক্ষকদের কর্মপরিবেশ উন্নয়ন ও দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা গড়তে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।