October 2, 2026, 2:05 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 45 Time View

যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে মোহাম্মদ আব্দুল মুহিতকে দায়িত্ব দিয়েছে সরকার। বর্তমানে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর হিসেবে কর্মরত এই কূটনীতিককে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল মুহিতের অবশিষ্টাংশ অবসরোত্তর ছুটি ও এর সাথে সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা স্থগিত রাখা হয়েছে। তাকে দায়িত্ব গ্রহণের শর্ত হিসেবে অন্যান্য সব পেশা বা বাণিজ্যিক সম্পর্ক থেকে অব্যহতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকেই তার এই নিয়োগ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

একইসাথে সরকারের আলাদা দুটি প্রজ্ঞাপনে আরও দুটি রদবদল আনা হয়েছে। এর মধ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com