September 2, 2026, 5:10 pm

লিটারে ৫ টাকা বাড়লো সয়াবিন তেল

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 0 Time View

ভোজ্যতেলের দাম আবারও বৃদ্ধি পেল। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য যে, ব্যবসায়ীরা শুরুতে দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও, মন্ত্রণালয়ের সাথে আলোচনার পর ৫ টাকা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হয়।

এই মূল্য সমন্বয়ের ফলে বাজারে এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকায় কিনতে হবে গ্রাহকদের, যা আগে ১৯৯ টাকায় বিক্রি হতো। বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকের পরই সরকার এই নতুন দাম নির্ধারণের বিষয়টি অনুমোদন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com