August 10, 2026, 10:12 am

লিবিয়ার ভয়ংকর ‘গেমঘর’ থেকে এক বছর পর ফিরলেন মাদারীপুরের দুই যুবক

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 6 Time View

ইতালিতে ভালো বেতনে চাকরির হাতছানি দেখে উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের দুই যুবক রাহাত তালুকদার ও আরাফাত কাজী। সংসারের আর্থিক সংকট দূর করে বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন নিয়ে তারা দেশ ছেড়েছিলেন, লিবিয়ায় পৌঁছে তা এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়। সেখানে পৌঁছানোর পর মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে তারা মানবেতর জীবন কাটাতে বাধ্য হন।

লিবিয়ার একটি ভয়ংকর ‘গেমঘর’ বা বন্দিশালায় প্রায় এক বছর আটকে থাকার পর দীর্ঘ ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই দুই তরুণ। সেখানে তাদের ওপর চালানো শারীরিক ও মানসিক নির্যাতনের বর্ণনা দিয়ে স্বজনরা জানান, মুক্তিপণের টাকার জন্য তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো। দীর্ঘ লড়াই ও উৎকণ্ঠার পর অবশেষে পরিবারের কাছে ফিরে আসায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com