August 17, 2026, 9:25 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 109 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে ছাত্র সংসদসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস।

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাতভর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ২৮ বছর ধরে শাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধ রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচনের সম্ভাবনা তৈরি হলেও জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে তা পুনরায় স্থগিত করাকে তারা ‘গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ’ ও ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছেন। রাত ১১টায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “শাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিনের টালবাহানা আমরা আর সইব না। দীর্ঘ ২৮ বছর পর শিক্ষার্থীরা যখন তাদের অধিকার ফিরে পাওয়ার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই নির্বাচন স্থগিতের এই চক্রান্ত শুরু হয়েছে। এই সিদ্ধান্ত আমরা কোনোভাবেই মেনে নেব না। শাকসু নির্বাচনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়া আমরা মাঠ ছাড়ব না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের (সোমবার) রাতের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে কাল থেকে আরও কঠোর ও গণ-আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভকারীরা জানান, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা তাদের মৌলিক অধিকার। জাতীয় নির্বাচনের অজুহাতে ছাত্র সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়া মূলত শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল এবং শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com