November 17, 2026, 8:00 am
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার দ্রুত হবে: চিফ প্রসিকিউটর

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 90 Time View

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই মামলাটি বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে। ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৬১ জন আলেম-ওলামা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, যাদের মধ্যে ৫৮ জনকে এরই মধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, এই মামলায় বর্তমানে ১১ জন আসামি কারাগারে আটক রয়েছেন এবং ৩০ জন এখনো পলাতক। পলাতক আসামিদের খুঁজে না পাওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে। আইনি এই ধাপগুলো শেষ হলেই বিচারিক কার্যক্রম পুরোদমে শুরু হবে। বিগত সরকার এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com