October 1, 2026, 4:29 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রীর শরীর থেকে ১০২টি মোবাইল আটক

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 95 Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার নারী যাত্রীর শরীর থেকে বিশেষ কায়দায় লুকানো ১০২টি মোবাইল ফোন আটক করেছে কাস্টমস। মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই–চট্টগ্রাম–ঢাকা রুটের ফ্লাইট (BG-148) ঢাকায় অবতরণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস ও এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যাত্রীদের নজরদারিতে রাখেন।

গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশিতে চার নারী যাত্রী সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম ও নুসরাতের শরীর থেকে মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধার করা ফোনের মধ্যে রয়েছে ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেল। মোট ফোনের সংখ্যা ১০২টি।

যাত্রীরা এসব ফোন সম্পর্কে কোনো তথ্য দিতে না পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ডিএম করে। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য এক কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দর দিয়ে নিয়মিতভাবে স্বর্ণ, মোবাইল ও সিগারেট পাচারের চেষ্টা হয়। বিশেষত দুবাই ও শারজাহ থেকে আসা ফ্লাইটগুলোতেই এমন ঘটনা বেশি ঘটে। সাম্প্রতিক সময়ে কড়াকড়ি বাড়ায় পাচারকারীরা কৌশল বদলেছে। দুবাই ও শারজাহ থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমানে চট্টগ্রাম থেকে তাদের নিজস্ব লোকজন ওঠে এবং মাঝ আকাশে কৌশলে স্বর্ণ বা মোবাইল হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com