August 11, 2026, 4:35 am
Title :

শিক্ষক নিয়োগ নিয়ে রেজল্যুশন ২৫ আগস্টের মধ্যে বাতিল না হলে আন্দোলন

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 2 Time View

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তরের প্রস্তাবিত রেজল্যুশন বাতিলের জন্য ২৫ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সোমবার রাতে এক ভার্চুয়াল সভায় সংগঠনের নেতারা দাবি জানান, নিয়োগের বিষয়টি যেন এনটিআরসিএ-এর অধীনেই বহাল রাখা হয় এবং বিতর্কিত এই সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ সরে আসে।

একই সঙ্গে, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে জোটটি। সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী স্পষ্ট জানিয়েছেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হয়, তবে দেশের ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com