October 1, 2026, 1:48 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

শ্রীচিন্ময় টর্চ-বেয়ারার অ্যাওয়ার্ডে মানবতার দূত নয়জন সম্মানিত

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 120 Time View

মেঘাচ্ছন্ন শীতল সকালে নিউইয়র্কের শ্রীচিন্ময় সেন্টারের মনোরম উদ্যান প্রাঙ্গণ এক উজ্জ্বল মানবিক অনুষ্ঠানের সাক্ষী হলো। গত ১২ অক্টোবর বিশ্বব্যাপী শান্তি ও ঐক্যের প্রতীক ‘শ্রীচিন্ময় টর্চ-বেয়ারার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় নয়জন বিশিষ্ট ব্যক্তিত্বকে, যাঁদের জীবন মানবতার কল্যাণে সদানিবেদিত।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- সাপ্তাহিক ঠিকানা-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন এবং প্রধান সম্পাদক মুহম্মাদ ফজলুর রহমান; ব্রুকলিন কমিউনিটি সার্ভিসেস-এর সাবেক প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক জানেল ফ্যারিস; জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ দেলোওয়ার ইসলাম; নিউইয়র্ক সিটি মেয়রস অফিসের চিফ অ্যানগেজমেন্ট অফিসার ক্রিস্টাল প্রাইস; সেন্ট ফ্রান্সিস অ্যারিদমিয়া সেন্টারের ড. জোশুয়া স্টার্ন; পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ফাতিমা ব্যারি এবং জনপ্রিয় ফিটনেস প্রশিক্ষক অ্যালেন ব্যারেট।
শ্রীচিন্ময় ওননেস-হোম পিস রান আয়োজিত এই সম্মাননা বিশ্বের সব জাতি ও ধর্মের মানুষের মধ্যে শুভেচ্ছা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে পরিচালিত হয়। মানবতার সেবায় অনন্য অবদান, সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিটি সম্মানপ্রাপ্ত তাঁদের বক্তব্যে মানবকল্যাণে নিবেদনের অনুপ্রেরণা ও বিশ্বশান্তির স্বপ্ন তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫টিরও বেশি দেশের শ্রীচিন্ময় সেন্টারের সদস্যরা, যাঁরা একসঙ্গে এই ঐক্যের বার্তা উদযাপন করেন।

শান্তির দূত শ্রীচিন্ময়ের স্মরণে এই ‘টর্চ-বেয়ারার অ্যাওয়ার্ড’ বিশ্বের বিভিন্ন ধর্ম ও জাতির প্রতিনিধিদের মধ্যে প্রদান করা হয়। মানবতার সেবায় আত্মনিবেদন ও হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসা- এই চেতনার ধারক ও বাহকরাই এই পুরস্কারপ্রাপ্ত। বিশ্বব্যাপী সম্মান প্রাপকদের সঙ্গে তাঁদের নাম ও ছবি Peace Run-এর আন্তর্জাতিক ওয়েবসাইট www.worldharmonyrun.org-এ যুক্ত হয়েছে।
এই অনন্য সম্মাননা আবারও প্রমাণ করেছে-মানবতার প্রতি ভালোবাসা, আত্মত্যাগ ও আলো ছড়ানোর প্রতিশ্রুতিই পৃথিবীকে সত্যিকারের শান্তি ও ঐক্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com