August 17, 2026, 5:24 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

শ্রীলংকায় বাংলাদেশের ‘রাক্ষস’ শুটিংয়ে সিয়াম-সুস্মিতা, যা বললেন পরিচালক

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026
  • 93 Time View

ঢালিউড নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমার শুটিং অবশেষে শ্রীলংকায় শুরু হয়েছে। এ সিনেমায় অভিনেতা সিয়াম আহমেদ কাজ করছেন। তার বিপরীতে আছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

ইতোমধ্যে সিনেমার টিম পৌঁছে গেছে শ্রীলংকায়। সব ঠিক থাকলে সোমবার (১২ জানুয়ারি) থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

এর আগে জানা গিয়েছিল, ‘রাক্ষস’ সিনেমায় শাকিব খানের পর সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে টালিউড অভিনেত্রী ইধিকা পালকে। এ বিষয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, কী করে এ গুঞ্জন ছড়িয়েছে, জানি না। চিত্রনাট্য অনুযায়ী, ইধিকা মানানসই নন। মানালে ইধিকাকেই নিতাম।

তিনি বলেন, ওকে সরিয়ে দ্বিতীয় কাউকে নির্বাচনের বিষয়টিই থাকত না। গল্প অনুযায়ী, সিনেমার নায়িকা শহুরে এবং আধুনিকা। পাশ্চাত্য ঘরানায় শিক্ষিত। আচরণেও তার ছায়া। সে জন্যই সুস্মিতাকে বেছে নিয়েছেন তিনি।

ভারতে এ সিনেমার শুটিং হওয়ার কথা প্রসঙ্গে নির্মাতা বলেন, ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শৈল্পিক আদান-প্রদান বহু আগের। এ কারণেই দুই দেশের অভিনেতারা ভারত ও বাংলাদেশের সিনেমায় অভিনয় করে থাকেন। দুই বাংলা থেকে ভালোবাসাও পান। সেই আদান-প্রদানে সাময়িক ছেদ পড়েছে।

তিনি বলেন, আমাদের মন খারাপ। বিকল্প হিসেবে তাই উঠে এসেছে শ্রীলংকা। ভারতের সঙ্গে তার ভৌগোলিক সাদৃশ্যও রয়েছে। সব মিলিয়ে তাই ওই দেশেই শুটিং সারব।

পরিচালক আরও বলেন, শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলংকাতেও শুটিংয়ের ‘রেকি’ করেছিলেন তিনি। তার ইচ্ছা ছিল, শ্রীলংকাতেও সিনেমার শুটিং করবেন। তিনি বলেন, বরং আশাবাদী— শিগগিরই এ সমস্যা মিটে যাবে। আর এ সিনেমার কয়েকটি গানের শুটিং মালয়েশিয়াতেও করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com