August 17, 2026, 1:00 pm
Title :
সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম রাষ্ট্র সংস্কারের কতটা বাস্তবায়ন হলো মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি রাজনীতির জমিদারি প্রথা ভেঙ্গে নিরাপদ ক্যাম্পাস চাই। সকালে ভিডিও ভাইরাল, বিকেলেই পদ হারালেন ছাত্রদল নেতা

সংবিধান সংশোধনে অচিরেই কমিটি করা হবে: চিফ হুইপ

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 34 Time View

সংবিধান সংশোধনে অচিরেই ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এই কমিটিতে বিরোধীদলও থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। আমরা সেখানে সকল দলের প্রতিনিধিদের রাখতে চাই। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় আমরা এই কমিটি গঠন করতে আগ্রহী।

তবে এই কমিটির গঠন নিয়ে ভিন্নমত পোষণ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তাদের দাবি, সংবিধানের মৌলিক বিষয়গুলো শুধু সংশোধনের মাধ্যমে পরিবর্তন সম্ভব নয়, এজন্য সামগ্রিক সংস্কার প্রয়োজন।

তারা মনে করেন, বর্তমানে যে প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হচ্ছে, তার পর্যাপ্ত আইনি ভিত্তি নেই। তাই বিরোধীদল সংবিধান সংশোধন কমিটির পরিবর্তে ‘সংবিধান সংস্কার কমিটি’ গঠনের দাবি জানাচ্ছে। এছাড়া গতকাল বিরোধীদলীয় নেতার দেওয়া বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও তারা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com