August 17, 2026, 4:42 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

সন্দেহজনক হামে আরও ৬ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 15 Time View

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামজনিত কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে সন্দেহজনক উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২১ জনে, আর নিশ্চিত হামজনিত মৃতের সংখ্যা ৯৫ জন। মোট মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত প্রাণহানির সংখ্যা এখন ৮১৬ জন।

রিপোর্টে বলা হয়েছে, নতুন করে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৭৮ জন, যার ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছে ১৫ হাজার ২৭২। একই সময়ে সন্দেহজনক হিসেবে নতুন ৬১৩ জন শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত এমন রোগীর মোট সংখ্যা হয়েছে এক লাখ ২২ হাজার ৭৬৩। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ পাঁচ হাজার ২৯৮ জন; তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এক লাখ এক হাজার ৫৩৫ জন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, নিশ্চিত হামজনিত মৃত্যু সর্বোচ্চ ঢাকায়—৫৯ জন। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দু’জন করে মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com