October 1, 2026, 8:05 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

Reporter Name
  • Update Time : Monday, September 22, 2025
  • 225 Time View

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এতে সেমিফাইনালে দলটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। এর আগে, নেপাল ও শ্রীলংকাকে উড়িয়ে সেমিফাইনালে উঠে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়া ভারত-পাকিস্তানের ম্যাচের পর ঠিক হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ এর সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ভারতের প্রতিপক্ষ নেপাল।

শ্রীলংকার কলম্বোয় চলমান এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের খেলা ভারত ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। দুবার পিছিয়ে দুবারই সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। যদিও আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দল দুটি।

তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ পাকিস্তান। বাংলাদেশ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে পেয়েছে ‘বি’ গ্রুপ রানার্সআপ পাকিস্তানকে।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর বিকেলে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com