July 1, 2026, 7:09 pm
Title :
সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2026
  • 24 Time View

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমসহ ২৯ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ফটিকছড়ি থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাবেক মেয়রসহ বাকিদের পলাতক দেখানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন—পূর্ব সুয়াবিল এলাকার মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম সজিব (২৫) এবং পাইন্দং এলাকার মিনহাজ।

গত বৃহস্পতিবার ফটিকছড়ি থানাধীন রোসাঙ্গিরী ইউনিয়নের আজিমনগরে আশেকানা মাইজভান্ডারী আস্তানার উত্তর পাশে নাজিরহাট-মাইজভান্ডার পাকা সড়কের ওপর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশের ঘটনা ঘটে। ওই আস্তানাটি মেয়র মোহাম্মদ মনজুর আলমের মালিকানাধীন থাকলেও তিনি সমাবেশে উপস্থিত ছিলেন না।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য আরও আছেন—সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, বখতিয়ার সাঈদ ইরান, সাবরিনা চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। সাবেক মেয়রকে ৩ নম্বর আসামি করেছে পুলিশ।

মামলার বাদী ও ফটিকছড়ি থানার এসআই জামাল হোসেন বলেন, ‘গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে সাবেক মেয়র মনজুর আলম ও ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ পলাতক অন্য আসামিদের নাম এসেছে। তাঁদের নির্দেশে ও তত্ত্বাবধানে এই মিছিল আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। তাই তাঁদের আসামি করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com