October 1, 2026, 7:15 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

সাভারে শিশুসহ ২ লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, August 31, 2025
  • 209 Time View

সাভার ও আশুলিয়া থানা এলাকা থেকে এক শিশুসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টার ও আশুলিয়ার শ্রীপুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের দোতলায় হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ গত রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। যুবকের পরনে প্যান্ট ও গেঞ্জি রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

অপরদিকে আশুলিয়ায় অপহরণের ১৩ দিন পরে পাঁচ বছর বয়সী শিশু জোনাইদ হোসেনের লাশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্প। রাতে আশুলিয়ার শ্রীপুরের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে।

সাভার র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম জানান, ১৬ আগস্ট আশুলিয়ার শ্রীপুরের নিজ ভাড়া বাড়ি থেকে শিশুটিকে অপহরণ করেন প্রতিবেশী মোরসালিন। পরে চল্লিশ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ একটি জঙ্গলে ফেলে দেয়। এ ঘটনায় আশুলিয়া থানায় অপহরণের একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে র্যাব-৪ শুক্রবার সন্ধ্যা রাতে অপহরণকারী মোরসালিনকে শ্রীপুর ফারুক নগর থেকে গ্রেফতার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোর রাতে শ্রীপুরের একটি জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com