August 17, 2026, 9:25 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

সাভারে সেটেলমেন্ট অফিসে সাংবাদিকদের ওপর হামলা: কর্তৃপক্ষের দাবি ৯০ শতাংশই চাঁদাবাজ

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 151 Time View

সাভারে সেটেলমেন্ট অফিসের দালাল সিন্ডিকেট ও অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে দেশ টিভির সাংবাদিকের ওপর চেয়ার ছুড়ে হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় সেটেলমেন্ট অফিসের পেশকার মো. শফিক এবং উপসহকারী সেটেলমেন্ট অফিসার মো. সাইফুল ইসলাম। দুর্নীতির বিষয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা, চড়াও হওয়ার পাশাপাশি ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।

গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকালে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিংয়ে সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে এ ঘটনা ঘটে।‌

এ ঘটনায় আজ মঙ্গলবার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে ঘটনাস্থলে গিয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

এদিকে সাংবাদিককে লাঞ্ছিত ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে স্থানীয় ‌টেলিভিশন রিপোর্টার্স ক্লাব—টিআরসি। সংগঠনের আহ্বায়ক অপু ওহাব দ্রুত তদন্তসাপেক্ষে দায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে সেটেলমেন্ট অফিসের পেশকার মো. শফিক এবং উপসহকারী সেটেলমেন্ট অফিসার মো. সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, দেশ টেলিভিশনের সাংবাদিকসহ কয়েকজন দুর্নীতির তথ্য নিতে এসে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ও ডেকে অফিসের বাহিরে নিতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তাদের এক কর্মচারী চেয়ার তুলে দেশ টিভির সাংবাদিক ইমনকে আক্রমণ করেন।

সেটেলমেন্ট অফিসের পেশকার শফিক যুগান্তরকে জানান, এখানে ঘন ঘন আসা সাংবাদিকদের ৯০ শতাংশই চাঁদাবাজ। তারা দুর্নীতির ভুয়া অভিযোগ তুলে মাসোহারা নেওয়ার জন্য অফিসে ভিড় করায় আমরা অতিষ্ঠ। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি ইমরান আলি যুগান্তরকে জানান, আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com