সৌদিতে একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
Reporter Name
Update Time :
Saturday, July 25, 2026
20 Time View
সৌদিতে একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিনজন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। তারা ২৩ জুলাই বিকেলে রিয়াদ থেকে পবিত্র মক্কার উদ্দেশে ওমরাহ করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান।মন্ত্রী স্তরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শুক্রবার (২৪ জুলাই) এক শোকবার্তায় এই দুর্ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানান। তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তাদের ধৈর্য ও শক্তি দেয়ার জন্য দোয়া করেছেন।অপরদিকে দুর্ঘটনায় তানিয়ার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিনজন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। তারা ২৩ জুলাই বিকেলে রিয়াদ থেকে পবিত্র মক্কার উদ্দেশে ওমরাহ করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান।
মন্ত্রী স্তরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শুক্রবার (২৪ জুলাই) এক শোকবার্তায় এই দুর্ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানান। তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তাদের ধৈর্য ও শক্তি দেয়ার জন্য দোয়া করেছেন।
অপরদিকে দুর্ঘটনায় তানিয়ার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন; তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রতিমন্ত্রী।