স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম
Reporter Name
Update Time :
Monday, August 17, 2026
2 Time View
স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম
চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই দেশের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার এক পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই বৃহৎ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।প্রতিমন্ত্রী আরও জানান, এবারের বাজেটে স্থানীয় সরকারের এই পাঁচটি স্তরের নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান রাখা হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে। কমিশন প্রস্তুত হলে স্থানীয় সরকার বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নির্বাচনের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হবে। আর্থিক বিষয়টিও নির্বাচনের...
চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই দেশের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার এক পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই বৃহৎ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, এবারের বাজেটে স্থানীয় সরকারের এই পাঁচটি স্তরের নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান রাখা হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে। কমিশন প্রস্তুত হলে স্থানীয় সরকার বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নির্বাচনের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হবে। আর্থিক বিষয়টিও নির্বাচনের সময়সূচী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।