ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পারিবারিক আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিক্রমে তাকে এ বিশেষ ছাড়পত্র প্রদান করা হয়েছে।কারামুক্তির পর কড়া পুলিশি নিরাপত্তায় তাকে রাজধানীর কলাবাগানের বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রয়াত স্বামীর মরদেহে শেষ শ্রদ্ধা জানান তিনি। আইনি জটিলতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকা দীপু মনিকে সন্ধ্যা ৬টার মধ্যে পুনরায় কারাগারে ফিরে যেতে হবে। উল্লেখ্য, গত ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি মুন্সিগঞ্জ কারাগারে বন্দী রয়েছেন।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পারিবারিক আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিক্রমে তাকে এ বিশেষ ছাড়পত্র প্রদান করা হয়েছে।
কারামুক্তির পর কড়া পুলিশি নিরাপত্তায় তাকে রাজধানীর কলাবাগানের বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রয়াত স্বামীর মরদেহে শেষ শ্রদ্ধা জানান তিনি। আইনি জটিলতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকা দীপু মনিকে সন্ধ্যা ৬টার মধ্যে পুনরায় কারাগারে ফিরে যেতে হবে। উল্লেখ্য, গত ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি মুন্সিগঞ্জ কারাগারে বন্দী রয়েছেন।