August 17, 2026, 1:39 pm
Title :
বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম রাষ্ট্র সংস্কারের কতটা বাস্তবায়ন হলো মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 34 Time View

নিউজ ডেস্ক:
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া হত্যা মামলায় জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর হত্যাচেষ্টা মামলায় তার জামিন বহাল রেখেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ সোমবার এ আদেশ দেন।

গত ২৯ জুলাই রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনকে জামিন দেন।

এর মধ্যে একটি ছিল খিলগাঁও থানার হত্যা মামলা এবং অপরটি ছিল মুগদা থানার হত্যাচেষ্টা মামলা। পরে জামিনের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।

সোমবার শুনানি শেষে খিলগাঁও থানার মামলায় জামিন স্থগিত করেন এবং মুগদা থানার মামলায় জামিন বহাল রাখেন বলে জানান ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের কিছুক্ষণ আগে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com