August 11, 2026, 3:04 am
Title :
শিক্ষার্থীদের পালস বুঝতে ব্যর্থ হলে সরকার পতন আন্দোলনের ডাক সন্তানের অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি পরীমনি, শুনানি পেছালো হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান ১৯ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক, তবু পাস করেনি কেউ এসএসসির ফলাফল নিয়ে যুবদল সাধারণ সম্পাদকের আবেগঘন পোস্ট ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেলো ৩ প্রাইভেটকার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার অঙ্গীকারে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ: কৃষিমন্ত্রী

হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 0 Time View

হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ জামিন আবেদন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষে আইনি লড়াই করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। উল্লেখ্য, সম্প্রতি এমপি নজরুলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

মামলার এজাহার অনুযায়ী, এমপির ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের ভাগনির সঙ্গে তার অনৈতিক সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৪ জুলাই হামলার ঘটনা ঘটে। ওবায়দুর রহমানের অভিযোগ, তাকে ফাঁসানোর সন্দেহ থেকে এমপি নজরুলের নির্দেশে তার ওপর মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২২ জুলাই ভুক্তভোগীর মামা পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। এছাড়া ভিডিও ভাইরালের ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com