July 1, 2026, 5:40 pm
Title :
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হাফ ভাড়া না নেওয়ায় দ্বন্দ্ব, ৫০ বাসে আগুন দিল শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : Saturday, November 15, 2025
  • 154 Time View

বরিশালে হাফভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক বাস ভাঙচুর করেছে ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনালে দফায় দফায় সংঘর্ষে দুইপক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম।

এ প্রসঙ্গে শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, ‘শিক্ষার্থীরা কলেজ বন্ধের দিনও হাফভাড়া দেওয়া নিয়ে এক বাস শ্রমিকের সঙ্গে বিরোধ হয়। এরপর বিএম কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী এসে নথুল্লাবাদ স্টান্ডে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে। এ সময় শ্রমিকদের বেপরোয়াভাবে মারধর করে গুরুতর হামলা করে।’

বিএম কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, ‘হাফভাড়া আমাদের অধিকার। আজ মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থীকে হাফভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। খবর পেয়ে আমরা (শিক্ষার্থীরা) নথুল্লাবাদ স্টান্ডে জড়ো হয়ে শ্রমিকদের বিচার দাবি জানাই।’

এ সময় তাদের উপর বাস শ্রমিকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, ‘শ্রমিক ও শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের খবরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com