October 1, 2026, 9:39 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

হ্যালোইনের রাতে ভয়াবহ আগুনে প্রাণ গেল পাঁচজনের

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025
  • 109 Time View

আগুন এতটাই তীব্র ছিল যে, তা পাশের বাড়ির দেয়াল সুরক্ষায় ব্যবহৃত সামগ্রীকে পুড়িয়ে ফেলে।

নিউ জার্সির প্যাটারসনের একটি বাড়িতে হ্যালোইনের রাতে বাতাসে ছড়ানো মারাত্মক আগুনে তিন শিশুসহ এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

আইউইটনেস নিউজ জানায়, ১৫ ইমারসন অ্যাভিনিউর বাড়িটিতে আগুনের খবর পেয়ে শুক্রবার রাত ৯টা ৫৬ মিনিটে হাজির হন ফায়ারফাইটাররা। ছোট কাঠের বাড়িটির আগুন ছিল তীব্র।

স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের প্রধান অ্যালেক্স অ্যালিসিয়া জানান, প্রবল বাতাসে দেড় তলা বাড়ির দ্বিতীয় স্তরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে ভুক্তভোগী পাঁচজনকে পাওয়া যায়, যাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু।

আগুন এতটাই তীব্র ছিল যে, তা পাশের বাড়ির দেয়াল সুরক্ষায় ব্যবহৃত সামগ্রীকে পুড়িয়ে ফেলে।

প্যাসায়েক কাউন্টি প্রসিকিউটরের অফিস জানায়, প্রাপ্তবয়স্ক ভুক্তভোগী দুজন হলেন ৩৯ বছর বয়সী পুরুষ ও ৩৮ বছর বয়সী নারী। তিন শিশুর বয়স ১৪, ১২ ও ৭ বছর।

বাড়িটির অন্য সাত বাসিন্দা—যাদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন একটি মেয়ে রয়েছে—জীবিত রয়েছেন। তাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের সহায়তা করছে রেড ক্রস।

দুর্যোগ স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে দুটি পরিবারের তিনজনকে অস্থায়ী আবাসন, খাদ্য, জামাকাপড় ও জরুরি প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দিয়েছেন বলে এক বিবৃতি জানিয়েছে সংস্থাটি।

রেড ক্রস আরও জানায়, সহায়তার অনুরোধ করা আরও চারজনকে জরুরি সাহায্যের প্রত্যাশা করা হচ্ছে।

আগুনের ক্ষয়ক্ষতি দেখে হতবাক হয়েছেন প্রতিবেশীরা। তাদের কয়েকজন আইউইটনেস নিউজকে জানান, বাড়িটির নিচ তলায় থাকা কেউ কেউ ভুক্তভোগীদের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু সিঁড়ি জ্বলতে থাকায় তা বেয়ে আর ওপরে উঠতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com