August 23, 2026, 5:22 pm
Title :
বিগত ১৮ বছরের লুটপাট-অব্যবস্থাপনার কারণে গ্যাস-বিদ্যুতের সংকট ঢাবিতে জাতীয় ছাত্রশক্তি ও মার্কিন দূতাবাসের মতবিনিময় ১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা: গ্রেফতার ১৫ জন রিমান্ডে বিএনপি আ. লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে: জামায়াত আমির বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় দেশে সংকট তৈরি হয়েছে ‘ঢাবির ওপর কেউ অন্যায়ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে টিকে থাকতে পারবে না’ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা রাষ্ট্রপতির আসনে ৯০ দিনের মধ্যে ভোট: ইসি রোহিঙ্গা সংকট সমাধানে জিয়া-খালেদার পথেই এগিয়ে যাবো: আইনমন্ত্রী দেশে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক-হাসপাতাল গড়ে ওঠেছে

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা: গ্রেফতার ১৫ জন রিমান্ডে

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 3 Time View

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা তৈরির ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলেও বিচারক একদিনের অনুমতি প্রদান করেন।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানা পুলিশ বসুন্ধরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছিল। পুলিশের দাবি, আটককৃতরা নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ওই ফ্ল্যাট থেকে তিনটি ব্যানার ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেখানে ১৫ আগস্ট উপলক্ষে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও একই মামলার সংশ্লিষ্টতায় অন্য ১৫ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com