September 3, 2026, 8:38 pm
Title :
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: পুলিশ আসামি নিয়ে ফেরার পথে পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯ ওরাকল, মাইক্রোসফট-সহ ভারতে বড় কোম্পানিগুলোয় ছাঁটাইয়ের পেছনে কি দায়ী এআই? আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে প্রাণ গেল পুলিশ সদস্যের একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর ১৫ হাজার শিশু নিখোঁজের কারণ জানালো পুলিশ, এখনো উদ্ধার হয়নি ২ হাজার কঠোর নিরাপত্তার মধ্যেও ভারতের ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র চুরি বিপদ সংকেত বেজে ওঠায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা-রেহানার নামে দুদকের মামলা আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইলো দুদক

১৫ হাজার শিশু নিখোঁজের কারণ জানালো পুলিশ, এখনো উদ্ধার হয়নি ২ হাজার

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 3 Time View

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে অথবা তারা নিজ উদ্যোগে পরিবারের কাছে ফিরে এসেছে। তবে এখনো ২ হাজার ৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে, যা মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের অসম্পূর্ণতা দূর করতে পুলিশ এই বিশদ পরিসংখ্যান তুলে ধরেছে।

পুলিশের বিশ্লেষণে দেখা গেছে, ৯ বছর বা তার কম বয়সী শিশুদের নিখোঁজ হওয়ার প্রধান কারণ সাধারণত পথ হারিয়ে ফেলা বা পরিবারের সদস্যদের বিচ্ছিন্ন হয়ে পড়া। অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিখোঁজ হওয়ার নেপথ্যে পারিবারিক কলহ, পড়াশোনার চাপ, অভিমান, স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা এবং অনৈতিক প্রলোভনসহ নানা সামাজিক কারণ রয়েছে। এছাড়া বর্তমানে অনলাইন জিডি ব্যবস্থার সহজলভ্যতার কারণে নিখোঁজ সংক্রান্ত অভিযোগের সংখ্যা আগের তুলনায় বেড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com