August 17, 2026, 9:28 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

১৮ অভিযোগে ট্রাম্পের সাবেক উপদেষ্টা বোল্টন অভিযুক্ত

Reporter Name
  • Update Time : Friday, October 17, 2025
  • 128 Time View

ম্যারিল্যান্ডের ফেডারেল এক গ্র্যান্ড জুরি বোল্টনকে অভিযুক্ত করেন। তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা তথ্য অবৈধভাবে হস্তান্তরের আটটি ও অবৈধভাবে রাখার ১০টি অভিযোগ আনা হয়েছে।

অবৈধভাবে গোপন নথিপত্র হস্তান্তর ও নিজের কাছে রাখার অভিযোগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বৃহস্পতিবার অভিযুক্ত করেছেন গ্র্যান্ড জুরি।

এবিসি নিউজ জানায়, ম্যারিল্যান্ডের ফেডারেল এক গ্র্যান্ড জুরি বোল্টনকে অভিযুক্ত করেন। তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা তথ্য অবৈধভাবে হস্তান্তরের আটটি ও অবৈধভাবে রাখার ১০টি অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটরদের অভিযোগ, সরকার সংশ্লিষ্ট নয় এমন একটি ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ও ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করেছেন বোল্টন। এর মাধ্যমে তিনি অনুমোদনহীন ব্যক্তিদের কাছে কমপক্ষে আটটি নথি স্থানান্তর করেছেন। এসব নথিতে ‘সিক্রেট’ থেকে ‘টপ সিক্রেট’ ধরনের গোপন তথ্য ছিল।

প্রসিকিউটররা আরও জানান, বোল্টন সাতটি স্থানান্তর করেছেন ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে, যখন তিনি ছিলেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ২০১৯ সালের সেপ্টেম্বরে ডনাল্ড ট্রাম্প তার প্রশাসন থেকে বোল্টনকে সরিয়ে দেওয়ার পর অপর নথিটি তিনি স্থানান্তর করেন।

বোল্টনকে এমন সময়ে অভিযুক্ত করা হলো যখন শত্রু মনে হওয়া লোকজনের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন।

এর আগে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই পরিচালক জেমস কোমি ও নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসকে অভিযুক্ত করে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসন ছাড়া ও একটি বই প্রকাশের পর থেকে বোল্টনের প্রতি ক্ষুব্ধ ছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট।

গোপন নথিপত্র রাখার অভিযোগে চলতি বছরের আগস্টে বোল্টনের ম্যারিল্যান্ডের বাসভবন ও ওয়াশিংটন ডিসির অফিসে তল্লাশিতে যান ফেডারেল এজেন্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com