এসএসসি ও সমমান পরীক্ষার সাম্প্রতিক ফলাফলে দেশের শিক্ষা ব্যবস্থার একটি উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার দেশের মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া এই প্রতিষ্ঠানগুলো নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে না পারায় প্রতি বছরই এমন চিত্র দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রতিষ্ঠানগুলোর পাঠদানের সক্ষমতা ও প্রশাসনিক দুর্বলতা যাচাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসএসসি ও সমমান পরীক্ষার সাম্প্রতিক ফলাফলে দেশের শিক্ষা ব্যবস্থার একটি উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার দেশের মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া এই প্রতিষ্ঠানগুলো নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে না পারায় প্রতি বছরই এমন চিত্র দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রতিষ্ঠানগুলোর পাঠদানের সক্ষমতা ও প্রশাসনিক দুর্বলতা যাচাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।