September 3, 2026, 9:33 am
Title :
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা সম্পর্কে যা জানা গেল খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টার সংঘর্ষ, আহত শতাধিক চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর কাজ চলছে, স্বীকার করল ইসরায়েল ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল হোটেলকে জরিমানা বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ডাকসুতে ‘নির্ভীক জুলাই’, শহীদদের স্মৃতি থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ২, মিললো অস্ত্রের মজুত অবিশ্বাসের ভূরাজনীতি থেকেই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি

৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 3 Time View

আবহাওয়া অধিদপ্তর দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের প্রভাবে এই ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে। সমুদ্র উপকূলীয় ও নদীবন্দর এলাকার জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com