March 3, 2026, 5:19 pm
Title :
পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

‘৮ যুদ্ধের পাঁচটিই থামিয়েছি শুল্কের হুমকি দিয়ে’

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025
  • 85 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি যুদ্ধের পাঁচটি থামিয়েছেন শুল্ক আরোপের হুমকি দিয়ে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্কের মাধ্যমে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ (লাখ লাখ কোটি ডলার) আয় করছে; যা তার কথায় মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি।’

তিনি লেখেন, ‘আমরা বাইরের দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার নিচ্ছি। আমি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি সরাসরি থামিয়েছি, শুল্কের হুমকি দেখিয়ে—যদি তারা লড়াই থামাতে না চায় অথবা শুরু করে।’

এছাড়া পূর্বসূরি জো বাইডেনকে নিশানা করে ট্রাম্প দাবি করেছেন, এখন প্রায় ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’; যা তার কথায় ‘স্লিপি জো বাইডেন’–এর (ঘুমকাতুরে) অধীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ছিল।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লিওনার্দ লিও, কোচ এবং ওইসব দেশ যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com